Dhaka Mail Logo

সারাদেশ

অফিস ৮টায় হলেও ৯টাতেও দেখা নেই কর্মকর্তাদের

জেলা প্রতিনিধি

২৫ আগস্ট ২০২২, ১২:০৭ পিএম

সম্প্রতি বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের জন্য সব সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা করার নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সরকারি নির্দেশনার দ্বিতীয় দিন হলেও নীলফামারীতে সেই নির্দেশনা মানছেন না সরকারি কর্মকর্তারা।

সরেজমিনে দেখা গেছে, সরকার ঘোষিত নির্দেশনায় সকাল ৮টা থেকে অফিস শুরুর কথা থাকলেও নীলফামারী এলজিইডি ভবনে উঠানো হয়নি জাতীয় পতাকা। উপরে গিয়ে খোঁজ নিয়ে জানা গেল আসেননি প্রকৌশলী সুজন কুমার কর। 

একি চিত্র উপজেলা শিক্ষা অফিসের। সকাল ৯টা পার হলেও আসেনি শিক্ষা অফিসার এনামুল হক সরকার। কক্ষে ঝুলছে তালা। ক্যামেরা দেখে অফিস সহকারী তালা খুললেও বন্ধ ছিল রুম। এছাড়াও সেখানে উপস্থিত নেই অধিকাংশ কর্মচারী।

gov
 
উপজেলা শিক্ষা অফিসের অফিস প্রধানদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে চতুর্থ শ্রেণির এক কর্মচারী জানান স্যার কেন আসেনি জানি না। হয়ত স্কুল পরিদর্শনে গেছেন।

এ বিষয়ে সকাল ৯টা ৪ মিনিটে মুঠোফোনে উপজেলা শিক্ষা অফিসার এনামুল হকের কাছে জানতে চাইলে ঢাকা মেইলকে তিনি জানান, অফিসেই আছেন। তবে সাংবাদিক পরিচয় দিয়ে অফিসে অবস্থানের কথা জানালে তিনি বলেন, আমার ভাতিজার খাবার দেওয়ার জন্য একটু বাহিরে আসছিলাম।

এদিকে সরকার নির্ধারিত সময়ে অফিসে না আসার বিষয়ে জানতে চাইলে জেলা এলজিইডি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর কোনো উত্তর দেননি।

gov

পরে ৮ মিনিট পর ৮টা ৫৩ মিনিটে কল দিয়ে জানান, উনি অফিসে আগেই এসেছেন তবে অফিসের আসে পাশে ঘুরে দেখছিলেন। কিন্তু ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত এলজিইডি ভবনে অবস্থানরত অবস্থায় অফিসের আসে-পাশে তাকে দেখা যায়নি।

পতাকা উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারি অফিসে পতাকা উত্তোলন করতে হয় না।

/এএস