জেলা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৬, ১২:২০ এএম
ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি ও নাশকতার প্রতিবাদে আয়োজিত জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল এবং ছাত্রদলের মিছিলে ককটেল বোমা হামলার ঘটনা ঘটেছে। হামলায় সুজন নামে এক যুবদল কর্মী আহত হয়েছেন। এ সময় বোমা নিক্ষেপ কারী দুই যুবককে ধরে পুলিশে শোকার্য করেছে বিএনপি নেতা কর্মীরা।
সোমবার (২৯ নভেম্বর) রাত পৌনে দশটার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে মিছিলের উপরে এই ককটেল বোমা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন।
তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কার্যক্রমের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অবরোধ ও নাশকতার প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নিয়ে মিছিল করছিলাম। ঠিক পৌনে দশটার দিকে মিছিলটি শহরের জনতা ব্যাংকের মোড়ে আসলে হঠাৎ করেই সড়কের পাশে থাকা ভবনের উপর থেকে ককটেল বোমা নিক্ষেপ করা হয়। এতে যুবদল কর্মী নয়ন সহ বেশ কয়েকজন আহত হন। তাৎক্ষণিকভাবে নয়নকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, এছাড়া বাকিদের আঘাত অতটা গুরুত্ব না হওয়ায় তাদের চিকিৎসা নিতে হয়নি।
তিনি বলেন, এ সময় বোমা নিক্ষেপ কারী দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়ার হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহমুদুল হাসান বলেন, বিএনপির নেতাকর্মীরা শাওন চৌধুরী ও মোস্তাক মন্ডল নাকে দুজনকে মিছিলে ককটেল বোমা হামলার অভিযোগে ধরে আমাদের কাছে দিয়েছেন। আমরা তাদের সম্পৃক্ততার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে আমরা বিস্তারিত বলতে পারব। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।