Dhaka Mail Logo

সারাদেশ

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের ভগ্নিপতি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি সেলিম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সেলিম চসিকের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর জামাতা। 

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় খুলশীর ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। 

তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে- তা পরে জানানো হবে বলে জানান ওসি।  

গ্রেফতার সেলিম আকতার চৌধুরী দীর্ঘ সময় চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে ছিলেন। সে সময় তার বিরুদ্ধে বহু অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। 

প্রতিনিধি/এলএ