Dhaka Mail Logo

সারাদেশ

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৪ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

সিরাজগঞ্জ ও সলঙ্গায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (২৮ নভেম্বর) রাতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আজ তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চিলগাছা গ্রামের মিলন তালুকদার, একই ইউনিয়ন ছাত্রলীগের সদস্য পশ্চিম গজারিয়া গ্রামের মুক্তাদির হোসেন খান ও শহরের ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি দিয়ারধানগড়া মহল্লার শাওন হাসান উজ্জ্বল ওরফে উজ্জ্বল শেখ এবং সলঙ্গা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিপন হাসান। 

সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, শনিবার রাতে মিলন তালুকদার, মুক্তাদির হোসেন খান ও উজ্জ্বল শেখকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

সলঙ্গা থানার ওসি আলী আসলাম বলেন, শনিবার রাতে ঘুড়কা এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রিপন হাসানকে গ্রেফতার করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এএইচ