Dhaka Mail Logo

সারাদেশ

‘বাংলার মাটিতে কোনো স্বৈরাচারের ঠিকানা হবে না’

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পিএম

সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দল। বিক্ষোভ মিছিলে ‘ডিসেম্বরে কোনো স্বৈরাচারের ঠিকানা এই বাংলার মাটিতে হবে না’ বলে হুঁশিয়ারি দেন বক্তারা। একই সঙ্গে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছেন তারা।

রোববার (২৯ নভেম্বর) বেনাপোল পুরাতন পৌরসভার সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে বেনাপোল বাজার প্রদক্ষিণ করে স্থলবন্দরের শূন্য পয়েন্টের নো ম্যানস ল্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমির ফয়সাল। তিনি বলেন, শার্শা উপজেলার সাতটি ইউনিয়ন সীমান্তঘেঁষা। এসব এলাকায় তাদের নেতাকর্মীরা প্রতিদিন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সীমান্ত পাহারায় নেতাকর্মীরা ভূমিকা রাখছেন বলেও তিনি উল্লেখ করেন।

Untitled

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিদুর রহমান সাগর বলেন, ‘কোনো স্বৈরাচারের সঙ্গে কোনো আপস হবে না। স্বৈরাচারের দোসরদের এই বাংলায় থাকতে দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, বেনাপোল স্থলবন্দরে ২৪ ঘণ্টা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পাহারা দিচ্ছেন।

আরও পড়ুন: 

সমাবেশে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল ইসলাম রিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সেলিম হোসেন আশা।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সদস্যসচিব ওমর ফারুকসহ শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

Benapol2

সমাবেশে বক্তারা বলেন, সীমান্ত অঞ্চলে সতর্কতা বজায় রাখার পাশাপাশি রাজনৈতিক নৈরাজ্যের বিরুদ্ধে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবেন। তাদের বক্তব্য, ‘ডিসেম্বরে কোনো স্বৈরাচারের ঠিকানা এই বাংলার মাটিতে হবে না।’

প্রতিনিধি/প্রতিনিধি