Dhaka Mail Logo

সারাদেশ

নাটোরে মশাল মিছিলের পর আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৬, ০১:৩০ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. সেন্টু আলী ওরফে ঠান্ডু (৪৫) ও মো. আরশেদ আলী (৬০)।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার সেন্টু আলী ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং আরশেদ আলী উপজেলা আওয়ামী লীগের সদস্য।

বাগাতিপাড়া মডেল থানার মামলা নম্বর ৫/৯৮-এর পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেন্টু আলীর বিরুদ্ধে স্যানালপাড়া এলাকায় মশাল মিছিল করার অভিযোগ রয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, মশাল মিছিলের অভিযোগ ও মামলার আসামি হওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস