Dhaka Mail Logo

সারাদেশ

বেনাপোল সীমান্তে বিএনপির গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ

উপজেলা প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৬, ০৯:০০ পিএম

পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীদের সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার সীমান্তঘেঁষা বেনাপোল স্থলবন্দর এলাকায় গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বেনাপোল ইউনিয়ন বিএনপি।

শনিবার বিকেল ৪টায় বেনাপোল ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। গণমিছিল ও সমাবেশে সারাদেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নেতাকর্মীরা তাদের অবস্থান তুলে ধরেন।

বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

বিশেষ অতিথি ছিলেন- শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক তাজউদ্দীন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।

এছাড়া শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বেনাপোল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ