Dhaka Mail Logo

সারাদেশ

বাংলাবান্ধা আইসিপি পরিদর্শনে বিজিবির সেক্টর কমান্ডার

জেলা প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা আন্তর্জাতিক সমন্বিত চেকপোস্ট (আইসিপি) ও সংশ্লিষ্ট সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া। 

শনিবার বিকেলে পরিদর্শনকালে তিনি আইসিপিতে দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন পুলিশ, তেঁতুলিয়া থানা পুলিশ, পোর্ট ম্যানেজারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। 

s

পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

বিশেষ করে সীমান্ত দিয়ে বিতর্কিত কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে আইসিপিতে বিদ্যমান বহুমাত্রিক নিরাপত্তাব্যবস্থা, নজরদারি ও তদারকি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন সেক্টর কমান্ডার। 

S

এ সময় বিদ্যমান নিরাপত্তাব্যবস্থাকে আরও কার্যকর ও সুসংহত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন তিনি।

সেক্টর কমান্ডার বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা এবং প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান আরও জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। 

S

একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় ও কার্যকর করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। 

এ সময় পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এএইচ