Dhaka Mail Logo

সারাদেশ

মিরসরাইয়ে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

উপজেলা প্রতিনিধি

২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন।

গ্রেফতাররা হলেন- মায়ানী ইউনিয়ন যুবলীগের সদস্য ইমাম হোসেন ইমাম (২৩), মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. সাইফুল ইসলাম (৪৩), সাহেরখালী ইউনিয়ন যুবলীগের সদস্য মো. নুর মোস্তফা (৪৩), মঘাদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির সুখচাঁন (৬০) ও সাহেরখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক আশারফ উদ্দিন তুহিন (২৩)।

ওসি ফরিদা ইয়াসমিন বলেন, বৃহস্পতিবার পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ