Dhaka Mail Logo

সারাদেশ

জুলাই গণ–অভ্যুত্থানের সময় জেল থেকে পালানো ডাকাত গণপিটুনিতে নিহত

জেলা প্রতিনিধি

২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম

নরসিংদীর পলাশে গণপিটুনিতে জালাল (৪৫) নামে এক জেল পলাতক এক ডাকাত নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জালাল নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। সে নরসিংদী জেলা কারাগার হতে পলাতক আসামি। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। 

পুলিশের ভাষ্য, এলাকায় ডাকাত হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন জালাল মিয়া। ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় ডাকাতির মামলায় জালাল নরসিংদী জেলা কারাগারের বন্দী ছিলেন। ওই বছরের ১৯ জুলাই নরসিংদী কারাগারে হামলা হলে অন্য বন্দীদের সঙ্গে তিনিও পালিয়ে যান। এত দিন তিনি পুলিশের কাছ থেকে পলাতক ছিলেন। কিন্তু মাঝেমধ্যে এলাকায় আসা-যাওয়া করতেন জালাল।

স্থানীয় সূত্র জানা যায়, আজ রাত আটটার দিকে এলাকাবাসী জালালকে গজারিয়ার নূর উদ্দিনের কলাবাগানে দেখতে পান। এ সময় উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পরপর লাশ পলাশ থানায় নেওয়া হয়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আইনত পদক্ষেপ নেয়া হচ্ছে। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। 

প্রতিনিধি/ এজে