Dhaka Mail Logo

সারাদেশ

খুলনায় যুবককে কুপিয়ে জখম, হাসপাতালে নিলেন রিকশাচালক

জেলা প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

খুলনায় রানা নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। পরে এক রিকশাচালক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে নগরীর সোনাডাঙ্গা থানাধীন আল-ফারুক সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা রানার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা রানাকে এক রিকশাচালক উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আহত রানার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

প্রতিনিধি/এসএস