জেলা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম
গাইবান্ধার পলাশবাড়ীতে পেছন থেকে আসা ট্রাকের ধাক্কায় সাইদুল ইসলাম নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পলাশবাড়ী পৌরসভার জগরজানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম পলাশবাড়ী উপজেলার পশ্চিম বেরাডাঙ্গা গ্রামের খোকা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় অটোভ্যান নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন সাইদুল। পথে পেছন থেকে আসা একটি ট্রাক তার অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ থানায় রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে মরদেহ হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এসএস