Dhaka Mail Logo

সারাদেশ

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত, আহত ৩

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে মো. টমাস আলী নামে কৃষক লীগের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা মাঠে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত টমাস আলী শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর লম্বাটোলা এলাকার মোস্তফা আলীর ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেলে পারচৌকা মাঠে ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে টমাস আলী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন আহত হন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস আলী নামে একজন নিহত হয়েছেন। আহত অন্য তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/এসএস