Dhaka Mail Logo

সারাদেশ

লামায় বেইলি সেতু ভেঙে দুই ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম

বান্দরবানের লামা উপজেলায় ভারী স্কেভেটর বহনকারী ট্রাকের চাপে একটি বেইলি সেতু ভেঙে পড়েছে। এতে আজিজনগর ও গজালিয়া ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন দুই ইউনিয়নের বাসিন্দারা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার গজালিয়া সড়কের ছয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে একটি ট্রাকে করে ভারী স্কেভেটর নিয়ে গজালিয়া সড়কের ছয়মাইল এলাকার বেইলি সেতু পার হচ্ছিলেন চালক। এ সময় অতিরিক্ত ভারের চাপে সেতুটি ভেঙে পড়ে। এতে ট্রাক ও স্কেভেটরটি সেতুর নিচের খাদে পড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

f5a0c6d8-f6a4-4eca-a170-a0f3366c10c6

হঠাৎ সেতু ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় আজিজনগর ও গজালিয়া ইউনিয়নের বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। বিশেষ করে স্থানীয়দের যাতায়াত এবং পণ্য পরিবহনে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী টোয়েন চাকমা বলেন, ভেঙে পড়া সেতুটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে বিকল্প সড়ক তৈরির কাজ শুরু হয়েছে। আগামী দু-এক দিনের মধ্যে সড়কটি চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বান্দরবানের লামা উপজেলার ছয়মাইল এলাকায় ভারী স্কেভেটর বহনকারী ট্রাকের চাপে ভেঙে পড়েছে বেইলি সেতু। এতে আজিজনগর ও গজালিয়া ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

প্রতিনিধি/এসএস