Dhaka Mail Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

​চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিমতলা ইসলামপুর এলাকার একটি বহুতল ভবন থেকে মোসা. ইসরাত পারভিন(৪৫) নামে এক নিঃসন্তান নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​বুধবার (২৫ নভেম্বর) ‘আরজু টাওয়ার’ নামক ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে সদর মডেল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইসরাত পারভিন ওই ফ্ল্যাটটিতে একাই বসবাস করতেন এবং তার কোনো সন্তান ছিল না।

​নিহত ইসরাত পারভিন গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার মনদুয়ার গ্রামের মৃত ইমদাদুর রহমানের কন্যা। তার স্বামীর নাম মো. মিজানুর রহমান।

​তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আকন্দ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/ এজে