Dhaka Mail Logo

সারাদেশ

মধ্যরাতে সংঘর্ষ, রাজশাহীতে ছাত্রদলের ২ নেতার পদ স্থগিত 

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম

রাজশাহীতে মধ্যরাতে সংঘর্ষের পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

ছাত্রদলের দুই নেতা হলেন রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্মআহবায়ক সাফায়েত হোসেন মান্নাত ও জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক রিফাত হোসেন অন্তর।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের সাংগঠনিক পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার মধ্যরাতে মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের সমর্থকদের সঙ্গে সাফায়েত হোসেন মান্নাতের সমর্থকদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। 

প্রতিনিধি/এজে