Dhaka Mail Logo

সারাদেশ

সুনামগঞ্জে কান্ট্রি গেমস ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পিএম

সুনামগঞ্জে দেশীয় ক্রীড়া উৎসব ‘কান্ট্রি গেমস ২০২৬’ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফর সুষ্ঠুভাবে আয়োজন ও উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. মুহাম্মদ শাহানুর আলম।

সভায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সুনামগঞ্জ সফর উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজনসহ কান্ট্রি গেমস সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন জালাল উদ্দীন মোর্শেদ রুমি, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলীসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘কান্ট্রি গেমস ২০২৬’। এ আয়োজনে ১৩টি ভিন্ন খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।

প্রতিনিধি/এসএস