Dhaka Mail Logo

সারাদেশ

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম

নড়াইল সদর পৌরসভা এলাকা থেকে নাশকতার মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আশিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আশিক ভট্টাচার্য নড়াইল পৌর এলাকার মিঠু ভট্টাচার্যের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আশিক ভট্টাচার্য নাশকতার মামলার আসামি। তিনি ফেসবুকে নিয়মিত রাষ্ট্রবিরোধী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন পোস্ট করতেন। বুধবার ভোরে জেলা গোয়েন্দা ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে কুড়িগ্রাম এলাকা থেকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে যায়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার ঢাকা মেইলকে বলেন, অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি আশিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ কোর্টে প্রেরণ করা হবে।

প্রতিনিধি/টিবি