Dhaka Mail Logo

সারাদেশ

রাজাপুরে ইয়াবাসহ যুবকের দেড় বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ এএম

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ সাকিব গাজী (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছর ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সাকিবের বসতঘরে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় তার কাছ থেকে তিন পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। সাকিব ওই এলাকার মৃত কুদ্দুস গাজীর ছেলে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরীর পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছর ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান পরিচালনার পাশাপাশি মাদকসেবী ও কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি