জেলা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫২ এএম
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি রিভলবার, তাজা গুলি, খালি কার্তুজ ও চাবুকসহ জাবেদ হোসেন (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে ক্যাম্প-১৭ এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাবেদ হোসেন ওই ক্যাম্পের বাসিন্দা। তিনি জোরহমানের ছেলে।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদে এ অভিযান পরিচালনা করে। এ সময় জাবেদ হোসেনের হেফাজত থেকে একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খালি খোসা, একটি চাবুক ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
পরে গ্রেফতার ব্যক্তি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এলএ