Dhaka Mail Logo

সারাদেশ

নাটোরে রাস্তা দখলের দায়ে ২ ব্যক্তিকে জরিমানা

জেলা প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

নাটোরের নলডাঙ্গা উপজেলায় বৈধ লাইসেন্স ছাড়া করাত-কল পরিচালনা এবং রাস্তার পাশে কাঠ রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই ব্যক্তিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার সোনাপাতিল ও পূর্ব সোনাপাতিল এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। 

​অভিযান সূত্রে জানা গেছে, নলডাঙ্গা উপজেলার দুটি করাত-কল (স-মিল) পরিদর্শনকালে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভাগীয় বন কর্মকর্তার বৈধ লাইসেন্স ছাড়াই করাত-কল স্থাপন ও পরিচালনা করছেন। এ ছাড়া রাস্তার পাশে যত্রতত্র কাঠ ফেলে রেখে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিলেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাঁরা ‘করাত-কল স্থাপন ও পরিচালনা (লাইসেন্স) বিধিমালা, ২০১২’-এর ১২ ধারা লঙ্ঘন করেছেন। ​এ অপরাধে দণ্ডিত মো. অমিদুল ইসলাম (৫০)কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার মো. শামীম সরদার (৩৯)কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা জানান, অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এজে