জেলা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম
রংপুরের কাউনিয়ায় থানা পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাদের রংপুর আদালতে পাঠায় পুলিশ।
গ্রেফতার মাইদুল ইসলাম মুকুল (৩৩) উপজেলার হারাগাছ ইউনিয়নের সিট নাজিরদহ গ্রামের বাসিন্দা ও স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য এবং জসমত আলী (৬০) টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক।
পুলিশ জানায়, সোমবার রাতে পুলিশের পৃথক পৃথক টিম হারাগাছ ও টেপামধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানান, গত ১২ নভেম্বর ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার খোর্দ্দভুতছাড়া এলাকায় দলবদ্ধ হয়ে নাশকতার চেষ্টা করে।
প্রতিনিধি/ এজে