জেলা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৬, ০৬:০২ পিএম
ভোলার বোরহানউদ্দিনে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ট্রান্সফর্মার চালুর আগে প্রি-কমিশনিং ও টেস্টিং কাজের জন্য জেলার সব এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ওজোপাডিকোর দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত মোট সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বোরহানউদ্দিন ২২৫ মেগাওয়াট পাওয়ার প্লান্টের অভ্যন্তরে নতুনভাবে মেরামত করা ট্রান্সফর্মার চালুর লক্ষ্যে প্রি-কমিশনিং ও টেস্টিং কার্যক্রম পরিচালনা করা হবে। এ কাজের জন্য জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ওজোপাডিকো।
প্রতিনিধি/ এজে