Dhaka Mail Logo

সারাদেশ

রাজাপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

ঝালকাঠির রাজাপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. আরিফ হোসেন মৃধা (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতার আরিফ হোসেন মৃধা উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাংগর এলাকার মো. মজিবুল হক মৃধার ছেলে। তিনি শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, আজ সকালে গ্রেফতার আরিফ হোসেন মৃধাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি