জেলা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম
সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর একটি নালায় ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার মনসুরনগর ইউনিয়নের চরাঞ্চলে চরছিন্না নৌকাঘাটের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, যমুনা নদীর নালায় এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
প্রতিনিধি/এসএস