Dhaka Mail Logo

সারাদেশ

মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দ ৯ নৌকা নিলামে বিক্রি

জেলা প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানকালে জেলেদের কাছ থেকে জব্দ করা ৯টি মাছ ধরার নৌকা উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি এলাকায় নৌকাগুলো বিক্রির জন্য উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়।

নিলাম কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।

স্বপন চন্দ্র দে জানান, ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে উপজেলা টাস্কফোর্স জেলেদের কাছ থেকে ৯টি মাছ ধরার নৌকা জব্দ করে। পরে নৌকাগুলো মোহনপুর এলাকায় নৌ পুলিশের হেফাজতে রাখা হয়।

77254dcf-0a43-4e71-b4b6-3b4bb1ca61c2

তিনি আরও জানান, সোমবার উন্মুক্ত নিলামে স্থানীয়দের কাছে ৯টি নৌকা মোট ১ লাখ ৩ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়েছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

নিলাম কার্যক্রমে কোস্ট গার্ড ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।

প্রতিনিধি/এসএস