Dhaka Mail Logo

সারাদেশ

ফেনীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

ফেনীর সোনাগাজীতে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম দেলোয়ার হোসেন। এলাকায় তিনি দেলোয়ার মেম্বার নামে পরিচিত। 

সোমবার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার চর দরবেশ ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দেলোয়ার হোসেন চর দরবেশ ইউনিয়নের আমিরুল হকের ছেলে। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ