Dhaka Mail Logo

সারাদেশ

খুলনায় আবারও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি

জেলা প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পিএম

আবারও খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) সকালে খুলনা স্টেশনের দেয়ালে আঁকানো গ্রাফিতিতে এই কালির বিষয়টি সবার নজরে আসে।

স্থানীয়রা জানান, সকালে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি দেয়া দেখা যায়। শনিবার গভীর রাতে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন স্থানে সৌন্দর্যবর্ধনের কাজ করে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। সেখানে স্থান পায় রবীন্দ্রনাথের ছবি সংবলিত দেয়ালচিত্র। পাশাপাশি এসব দেয়ালচিত্রে স্থান পায় দেশবরেণ্য কবি, সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ খুলনার ইতিহাস ঐতিহ্য।

৬ নভেম্বর সকালে খুলনা নগরের যশোর রোড সংলগ্ন স্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখেও কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। পরে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নির্দেশনায় আবারও গ্রাফিতি আঁকা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, বিষয়টি জেনেছি। কে বা কারা করেছে- তা খুঁজে বের করা হবে।

প্রতিনিধি/এলএ