Dhaka Mail Logo

সারাদেশ

খুলনা জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনে কেন্দ্রের ৩ দিনের আলটিমেটাম

জেলা প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

খুলনা জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় যুবদল। আগামী তিন দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ খুলনা জেলা যুবদলের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে পরবর্তী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল।

কিন্তু এখনো জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড হিসেবে বিষয়টি বিবেচনা করছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

চিঠিতে আরও বলা হয়, চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে আগামী তিন দিনের মধ্যে খুলনা জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি। অন্যথায় সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য উল্লেখ করা হয়।  

এর আগে, চলতি বছরের ২০ সেপ্টেম্বর খুলনা জেলা যুবদলের ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে শেখ নাদিমুজ্জামান জনিকেকে সভাপতি ও গোলাম মোস্তফা তুহিনকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়।

প্রতিনিধি/এলএ