Dhaka Mail Logo

সারাদেশ

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২১ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুমন মিয়া (৩৮) গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম। 

গ্রেফতার সুমন মিয়া জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তার বসবাস পূর্ব লেঞ্জাপাড়া এলাকায়।

পুলিশ জানায়, শনিবার পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি সুমন মিয়াকে গ্রেফতার করে। পরে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

প্রতিনিধি/এলএ