Dhaka Mail Logo

সারাদেশ

কুমিল্লায় যুবলীগ নেতা সেলিম সরকার গ্রেফতার

জেলা প্রতিনিধি

২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম

কুমিল্লার দেবীদ্বার উপজেলা যুবলীগ নেতা মো. সেলিম সরকারকে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অর্থযোগানদাতার অভিযোগে নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ। 
শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করা হয়েছে। এ খবর নিশ্চিত করেছেন দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান। 

মো. সেলিম সরকার দেবীদ্বার পৌরসভার দেবীদ্বার গ্রামের উত্তরপাড়া সরকার বাড়ির মৃত আব্দুল মতিন সরকার (মতিন মেম্বার)-এর ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য ও সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুলের আস্থাভাজন ছিলেন। 

পুলিশ জানায়, গত বছরের ৩১ অক্টোবর দুপুর সোয়া ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ, দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের আতাপুর বাজার এলাকার মহসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ১০/১৫ জন সক্রিয় সদস্য সরকার বিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করে। ওই মামলার অন‍্যতম অভিযুক্ত সেলিম সরকার।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সরকারবিরোধী বিভিন্ন মিছিল ও নানা অপরাধ সংগঠনের সাথে সেলিম সরকারের সম্পৃক্ততা থাকার প্রমাণ তদন্তে পাওয়া গেছে।

প্রতিনিধি/এলএ