Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল কৃষকের গলাকাটা মরদেহ

জেলা প্রতিনিধি

২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নিখোঁজের ২ দিন পর  সাম্মত আলী (৫৫) নামে এক কৃষকের মরদের উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত কৃষক সাম্মত আলী চকডাকিরকান্দা গ্রামের বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন। তিনি জানান, সকালে ডোবায় লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায় এলাকাবাসী। পরে রহিমগঞ্জ ইউনিয়নের চকডাকিরকান্দা গ্রামের বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

প্রতিনিধি/এলএ