Dhaka Mail Logo

সারাদেশ

রামুতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

জেলা প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

কক্সবাজারের রামুতে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নাদিম হাসান নামে এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান স্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিম হাসান রত্নাপালং এলাকার বাসিন্দা নাজমুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহাসড়কের মির্জা আলীর দোকান স্টেশনসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক নাদিম গুরুতর আহত হন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান ভূঁইয়া।

তিনি জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। বাসটি শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

প্রতিনিধি/এলএ