Dhaka Mail Logo

সারাদেশ

নওগাঁয় সেপটিক ট্যাংকে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

নওগাঁর মহাদেবপুর উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে মুকিদ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রাইগাঁ ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মুকিদ প্রতিবেশী অন্য দুই শিশুর সঙ্গে বাড়ির পাশে নির্মাণাধীন ভবনের কাছে খেলাধুলা করছিল। এক পর্যায়ে শিশুটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে যায়। তাকে উদ্ধার করে স্বজনরা মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

রাইগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, বাড়ির পাশে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। সেপটিক ট্যাংকে কোনো ঢাকনা ছিল না। 

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এলএ