Dhaka Mail Logo

সারাদেশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

জেলা প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৬, ০২:১২ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাসুদ আল হাসান (২২) নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে দেশটির আল-কাসিম শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের জাকির হোসেনের বড় ছেলে।

নিহতের চাচা ওয়াহিদুজ্জামান দিপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকালে মাসুদ আল হাসান বাইসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে একটি প্রাইভেটকার তার বাইসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

মাসুদের এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, স্বজন ও আহাম্মদপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিনিধি/এসএস