Dhaka Mail Logo

সারাদেশ

মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ, আটক ১

জেলা প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম

ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপ ও একটি প্রাইভেট কার জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় গাড়ির চালক ইমরান (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী যাদবপুর থেকে মহেশপুরগামী পাকা সড়কের বগা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা-৬ (সিপিসি-২, ঝিনাইদহ)-এর একটি আভিযানিক দল ওই এলাকায় তল্লাশিচৌকি বসায়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ির ভেতর থেকে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপ ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সিরাপ পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ এবং চালককে আটক করা হয়।

41ebadee-2577-483e-9a5d-305769b3c2c3

আটক ইমরান বরগুনার আমতলী থানার কচুপাতরা গ্রামের আব্দুর রহিমের ছেলে।

অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭২ হাজার ৪০০ টাকা। উদ্ধার করা মোবাইল ফোনের মূল্য প্রায় ২ হাজার ৫০০ টাকা। তবে প্রাইভেট কারটির মূল্য তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস