Dhaka Mail Logo

সারাদেশ

রামগড়ে অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম

খাগড়াছড়ির রামগড়ে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্ধুকছড়ি জোন এ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শ্মশানটিলা এলাকায় সাগর দেবনাথের বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাকে রামগড় থানায় হস্তান্তর করে নিরাপত্তা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম। তিনি জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আটক সাগর দেবনাথ স্থানীয় জদু দেবনাথের ছেলে। তিনি রামগড় বাজারের একজন ক্ষুদ্র কসমেটিকস ব্যবসায়ী। তার বিরুদ্ধে চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

প্রতিনিধি/এসএস