Dhaka Mail Logo

সারাদেশ

বালিয়াকান্দিতে ইউপি চেয়ারম্যান আলমগীর বিশ্বাস গ্রেফতার

জেলা প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৬, ০৭:০২ এএম

রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আলমগীর বিশ্বাস আলমকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বালিয়াকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন বিশ্বাস ওরফে নুরু চেয়ারম্যানের ছেলে।

​বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জিল্লুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানার পুলিশের একটি দল বালিয়াকান্দি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযানেই ইউপি চেয়ারম্যান আলমগীর বিশ্বাসকে গ্রেফতার করা হয়।

​ওসি কাজী জিল্লুর রহমান আরও জানান, গ্রেফতারকৃত চেয়ারম্যান আলমগীর বিশ্বাসের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এআরএম