জেলা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম
দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং দলীয় এক সহযোগীকে অন্যায়ভাবে রক্তাক্ত করার অভিযোগে ভোলা সদর উপজেলা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ বেলাল হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং দলীয় সহযোগীকে অন্যায়ভাবে রক্তাক্ত করার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ বেলাল হোসেনের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বিজ্ঞপ্তিটি পাঠান যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
প্রতিনিধি/এসএস