জেলা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম
দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন সুখি রায় নামে এক প্রসূতি। স্বাভাবিকভাবেই এই সন্তানদের জন্ম হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার সময় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের একসঙ্গে চার সন্তানের জন্ম হয়।
একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়া গৃহবধূ সুখি রায় (২১) দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ তালপুকুর গ্রামের খোকন রায়ের স্ত্রী। এই চার শিশুই তাদের প্রথম সন্তান। বর্তমানে মা ও নবজাতকেরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সুস্থ আছেন।
খোকন রায় ও সুখি রায় দম্পতি জানান, এরাই তাদের প্রথম সন্তান। তার এক সঙ্গে চার সন্তান পেয়ে অনেক খুশি। তারা সন্তানদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
হাসপাতালের গাইনি ওয়ার্ডের ২নং ইউনিটে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এস কে সাদেক আলীর তত্ত্বাবধানে ভর্তি রয়েছে।
তিনি বলেন, শিশুদের ওজন স্বাভাবিক হয়েছে এবং সুস্থ রয়েছে।
হাসপাতাল পরিচালক বলেন, একসঙ্গে চার সন্তানের নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব) একটি বড় সফলতা।
প্রতিনিধি/এলএ