Dhaka Mail Logo

সারাদেশ

কসবায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় মো. আলমগীর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা মো. শাহাদাৎ নামে অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার তিনলাখ পীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আলমগীর জেলার নবীনগর উপজেলার নারই গ্রামের খোরশেদ আলমের ছেলে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, সকালে আলমগীর ও শাহাদাৎ মোটরসাইকেলে করে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনলাখ পীর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীর মারা যায় এবং তার সঙ্গে থাকা অপর আরোহী গুরুতর আহত হন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

প্রতিনিধি/টিবি