জেলা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ০২:২৫ এএম
পটুয়াখালী শহরের দক্ষিণ সবুজবাগ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে বাড়ির একটি কক্ষ থেকে আগুনের শিখা দেখতে পান তারা। পরে আগুন ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তারা বিষয়টি খতিয়ে দেখছে।’
এএইচ