জেলা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান মুন্সি (৪০), জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ আহমেদ (২২), জেলা যুবলীগের সদস্য মো. মাহফুজুর রহমান (৪৫) এবং সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সদস্য মো. মাহিম শেখ (২২)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। বুধবার গ্রেফতার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস