Dhaka Mail Logo

সারাদেশ

টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

জেলা প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

টাঙ্গাইলের বাসাইলে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের কলাপসিবল গেট ও ভবনের দরজা পুড়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাসাইল পৌরসভার স’মিল এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

471f2aed-4677-4635-b51e-2509baeb22be

শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া জানান, রাত সাড়ে ৩টার দিকে দুর্বৃত্তরা ব্যাংকের শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় ব্যাংকের নৈশপ্রহরী বিষয়টি তাকে জানান। পরে তিনি ও অন্যরা বালু ও পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত চলছে।

প্রতিনিধি/এসএস