Dhaka Mail Logo

সারাদেশ

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি

১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলা, নৈরাজ্য, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে শহরের ভাঙ্গাব্রীজ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

15686e10-a0f6-473b-8340-7bdd5c26c2e3

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর নোমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা। এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মাধ্যমে অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান তারা।

এ সময় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস