জেলা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম
জাতীয়তাবাদী যুবদলের ময়মনসিংহ মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়।
ময়মনসিংহ মহানগর যুবদলের ছয় সদস্যবিশিষ্ট কমিটিতে জোবায়ের হোসেন শাকিলকে সভাপতি এবং মিনহাজুল ইসলাম রাসুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর ইসলাম রবিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শওকত জাহান কোয়েল এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে আবু সাইদ ফারহানকে সভাপতি এবং নাইমুল করিম লুইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি গোলাম মোশাওয়ার, ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক সামসুল ইসলাম রাসেল এবং সাংগঠনিক সম্পাদক মুনতাসির মনির।
অন্যদিকে, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সুজাউদ্দৌলা সুজাকে সভাপতি এবং জাহাঙ্গীর হোসেন পাপ্পুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি রবিউল কবীর বিপ্লব, সহসভাপতি আমিনুল ইসলাম মিন্টু, ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক নিহাদ সালমান ডুনন এবং সাংগঠনিক সম্পাদক রায়হান শরীফ হুলুদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এসব কমিটির অনুমোদন দিয়েছেন।
এছাড়া ঘোষিত কমিটিগুলোকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এএইচ