Dhaka Mail Logo

সারাদেশ

খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ: ২০ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি

১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩২ এএম

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাতে কেসিসির নিরাপত্তা শাখার সুপারভাইজার আলমগীর কবির বিশ্বাস বাদী হয়ে খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিট থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা ১৫-২০ জন নগর ভবনের মূল ফটকের সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে। এ ঘটনায় নগর ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে, ঘটনার তদন্তে একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে তার পরিচয় প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. রোজাউর রহমান বলেন, নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে আপাতত তার নাম-ঠিকানা প্রকাশ করা সম্ভব নয়।

প্রতিনিধি/টিবি