জেলা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
ঝিনাইদহের শৈলকুপায় কালীনদী থেকে তুষার পাল (৫৭) নামে এক দিনমজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কচুয়া গ্রামের পাশের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় স্বজনেরা তার পরিচয় শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তুষার পাল গত মঙ্গলবার কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, কালীনদী থেকে তুষার পাল (৫৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
প্রতিনিধি/এসএস