Dhaka Mail Logo

সারাদেশ

মাদারীপুরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসলে নেমে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

১৬ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

মাদারীপুরের শিবচরে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে জুনায়েদ খালাসি (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিফাত নামে আরেক শিশু আহত হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে শিবচর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ মুন্সিগঞ্জের লৌহজং এলাকার ওবায়দুল খালাসির ছেলে। সে দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে শিবচরে ভাড়া বাসায় থাকত।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে রিফাত, জুনায়েদ, মিতুল, অয়ন ও তানিম—এই পাঁচ বন্ধু শিবচর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে পুকুরপাড়ে থাকা অবস্থায় পা পিছলে জুনায়েদ ও রিফাত পানিতে তলিয়ে যায়।

67613dc5-16ff-4ab8-a33d-89b266c9e2be

বাকি বন্ধুদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। তারা অসুস্থ অবস্থায় রিফাতকে জীবিত উদ্ধার করেন। পরে অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৪টার দিকে পুকুরে ভাসমান অবস্থায় জুনায়েদকে উদ্ধার করা হয়। তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আল আমিন বলেন, ‘দীর্ঘসময় পানিতে ডুবে থাকার কারণেই জুনায়েদের মৃত্যু হয়েছে।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘শিশুটির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

প্রতিনিধি/এসএস