Dhaka Mail Logo

সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে ছাত্রলীগ নেতা মানিক গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৬ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

ভারত থেকে দেশে ফেরার সময় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে কাজী আজহারুল ইসলাম মানিক (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতার মানিক যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক। তার ছোট ভাই কাজী রওনকুল বাশার শ্রাবণ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি। 

সোমবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে ভোমরা চেকপোস্ট এলাকা থেকে মানিককে গ্রেফতার করা হয়। তাকে যশোরের কেশবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এসব বিষয় নিশ্চিত করেছেন। 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কাজী আজহারুল ইসলাম মানিকের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজার এলাকায়। তার বাবার নাম কাজী রফিকুল ইসলাম। গত ৮ নভেম্বর চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন। সোমবার দেশে ফেরার সময় ভোমরা চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

তবে কী মামলায় বা কী অভিযোগে মানিককে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি।

প্রতিনিধি/এএইচ